চশমা পরে সাকিবের ব্যাটিং, মেলেনি সমাধান

 

চশমা পরে সাকিবের ব্যাটিং, মেলেনি সমাধান

সমাধান মেলেনি সাকিবের, চশমা ব্যবহার করেও খুব একটা উপকার হয়নি তার। তাই চোখের চিকিৎসা করাতে আজই লন্ডনে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার

বিপিএলের দল রংপুর রাইডার্সের অনুশীলন, সেখানে হাজির সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম অলরাউন্ডারকে নিয়ে এমনিতেই তুমুল আগ্রহ থাকায় তার দিকে সবার দৃষ্টি থাকেই। আজ তাকে দেখার আগ্রহটা আরও বাড়লো। যারা দেখলেন, বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলেন, 'আরেহ, এ তো সাকিব আল হাসান।' এমন বিস্ময়ের কারণ তার ভিন্ন 'রূপ'। 

এদিন চশমা পরে অনুশীলনে আসেন সাকিব। রোদচশমা হলে বিস্ময়ের কিছু ছিল না, প্রায়ই তা পরে থাকেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাধারণ চশমা (পাওয়ার বসানো চশমা) এটা, যা পরে তিনি ব্যাটিং করে গেলেন আধা ঘণ্টার মতো। চোখের সমস্যায় ভুগছেন সাকিব, সমাধান পেতে চমশা চোখে তুলতে হয়েছে তাকে। 

চশমা পরেই মাঠে নামেন সাকিব। মাঠে নামা থেকে শুরু করে নক করার পুরোটা সময় সাকিবের খুব কাছে ছিলেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী। খুব কাছে থেকে সাকিবকে পর্যবেক্ষণ করেছেন তিনি, বুঝতে চেষ্টা করেছেন চশমা ব্যবহারে সম্ভাব্য সমাধান মিলছে কিনা অভিজ্ঞ এই ক্রিকেটারের। 

যদিও আশার খবর নেই, সমাধান মেলেনি সাকিবের। রংপুর রাইডার্স সূত্রে এমনটিই জানা গেছে। চশমা ব্যবহার করেও খুব একটা উপকার হয়নি তার। তাই চোখের চিকিৎসা করাতে আজই লন্ডনে যাচ্ছেন সাকিব, বিপিএল শুরুর আগেই ফেরার কথা তার। বিসিবির মেডিকেল বিভাগে সূত্র জানিয়েছে এটা। 

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও চোখের সমস্যা সাকিবকে ভুগিয়েছে। এ কারণেই চেন্নাইয়ে চিকিৎসক দেখান তিনি। যদিও সে সময় আনুষ্ঠানিকভাবে তার সমস্যার কথা জানা যায়নি। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বকাপে চোখের সমস্যায় ভুগেছেন তিনি। ব্যাটিংয়ের সময় বলা দেখা নিয়ে খুবই অস্বস্তিবোধ করতে হয়েছে তাকে। 

বিসিবির মেডিকেল বিভাগ সূত্র জানিয়েছে, চেন্নাইয়ে চিকিৎসক দেখানোর পর সাকিবকে চোখের ড্রপ দেওয়া হয়। তবে সেই ড্রপ কাজে আসেনি। 'স্ট্রেস' থেকে সাকিবের চোখের সমস্যা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। চাপ কমে গেলে সমস্যা কমে যাবে বলেও জানানো হয়। চোটের কারণে বিশ্বকাপের শেষ অংশে ছিটকে যান সাকিব, যুক্তরাষ্ট্রে যান পরিবারের কাছে। 

চাপ কমলেও তার চোখের সমস্যা দূর হয়নি। যুক্তরাষ্ট্র গিয়ে আবারও চিকিৎসক দেখান সাকিব। যদিও তার চোখে কোনো সমস্যা খুঁজে পায়নি চিকিৎসকরা। চাপ ছিল না বলেই চোখের সমস্যা পাওয়া যায়নি বলে ধরে নেওয়া হয়। এরপর নির্বাচনের মাঠে তুমুল ব্যস্ত থাকতে হয় সাকিবকে। ব্যস্ততা, চাপে আবারও চোখের সমস্যা ফিরে আসে তার। আজ চমশা পরেও সমাধান পেলেন না, তাই লন্ডনে ছুটছেন মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া তারকা এই অলরাউন্ডার। 

Source By>>

No comments:

Post a Comment

চশমা পরে সাকিবের ব্যাটিং, মেলেনি সমাধান

  চশমা পরে সাকিবের ব্যাটিং, মেলেনি সমাধান সমাধান মেলেনি সাকিবের, চশমা ব্যবহার করেও খুব একটা উপকার হয়নি তার। তাই চোখের চিকিৎসা করাতে আজই লন্ড...